MRT Pass ও Rapid Pass এর মূল পার্থক্য কী?
ঢাকা মেট্রোরেলের সবচেয়ে আলোচিত বিষয়বস্তু হচ্ছে কার্ড। অনেকেই দ্বিধাদ্বন্দে থাকেন যে কোনটা নিবেন আর কোনটায় সুবিধা বেশী! MetroRail Passengers Community- DHAKA এর সৌজন্যে জানবো MRT pass ও Rapid Pass এর পার্থক্যঃ
| MRT Pass | Rapid Pass |
|---|---|
| ১) MRT Pass নিতে লাগে ৫০০ টাকা। এরমধ্যে ২০০ টাকা জামানত আর ৩০০ টাকা ব্যবহার যোগ্য ব্যালেন্স। | ১) Rapid Pass নিতে লাগে ৪০০ টাকা। এরমধ্যে ২০০ টাকা জামানত আর ২০০ টাকা ব্যবহার যোগ্য ব্যালেন্স। |
| ২) MRT pass নিতে ও রিচার্জ করতে পারবেন মেট্রোরেলের যেকোনো স্টেশন থেকে। DMTCL সরবরাহ করে। | ২) Rapid Pass নিতে ও রিচার্জ করতে পারবেন ডাচ বাংলা ব্যাংকের নির্দিষ্ট শাখা- উপ শাখা ও নির্দিষ্ট এজেন্ট পয়েন্ট থেকে। DTCA সরবরাহ করে। অস্থায়ী ক্যাম্পেইন থেকেও কার্ড ক্রয় করা যায়। এছাড়াও Rapid Pass রিচার্জ করতে পারবেন মেট্রোরেলের যেকোনো স্টেশন থেকেও। |
| ৩) MRT Pass এ প্রতি বারে সর্বনিম্ন ২০ টাকা ও সর্বোচ্চ ১০ হাজার টাকা রিচার্জ করা যাবে। এবং সর্বোচ্চ ব্যালেন্স রাখা যাবে ১০ হাজার টাকা। | ৩) Rapid Pass এ প্রতিবারে সর্বনিম্ন ২০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার টাকা রিচার্জ করা যাবে। তবে সর্বোচ্চ ব্যালেন্স রাখা যাবে ১০ হাজার টাকা। |
| ৪) MRT Pass এর ব্যালেন্সের মেয়াদ দশ বছর। | ৪) Rapid Pass এর ব্যালেন্সের মেয়াদ আজীবন। |
| ৫) MRT Pass ফেরত দিলে জামানতের টাকা থেকে ৫০ টাকা কর্তন করা হবে। তবে কার্ড অক্ষত অবস্থায় থাকতে হবে। | ৫) Rapid Pass ফেরত দিলে জামানতের টাকা থেকে ২০ টাকা কর্তন করা হবে। তবে কার্ড অক্ষত অবস্থায় থাকতে হবে। |
| ৬) MRT Pass হারিয়ে গেলে রিপ্লেসমেন্টের জন্য ২৫০৳ চার্জ লাগবে। তবে হারানো কার্ডটি খুঁজে পেয়ে জমা দিলে ১৫০ টাকা ফেরত পাবেন। এক্ষেত্রে কার্ড অক্ষত অবস্থায় থাকতে হবে। | ৬) Rapid Pass হারিয়ে গেলে রিপ্লেসমেন্টের জন্য ৪০০৳ চার্জ লাগবে। তবে হারানো কার্ডটি খুঁজে পেয়ে জমা দিলে ১৮০ টাকা ফেরত পাবেন। এক্ষেত্রে কার্ড অক্ষত অবস্থায় থাকতে হবে। |
| ৭) MRT Pass কার্ড বাহ্যিক দিকে ড্যামেজ হলে রিপ্লেসমেন্টে ২৫০ টাকা লাগবে (২০০ টাকা জামানত ও ৫০ টাকা প্রসেসিং ফি)। এছাড়া ব্লাকলিস্টেড বা আনরিডেবল কার্ড রিপ্লেসমেন্টে ৫০ টাকা চার্জ লাগবে। এক্ষেত্রে বাহ্যিক দিকে ফ্রেশ থাকতে হবে। | ৭) Rapid Pass ড্যামেজ (ইন্টার্নাল/ এক্সটার্নাল সমস্যা) হলে ২০০ টাকা চার্জ লাগবে রিপ্লেসমেন্ট করতে। |
| ৮) MRT Pass দিয়ে বর্তমানে শুধুমাত্র ঢাকা মেট্রোরেলে ভ্রমণ করা যাচ্ছে। তবে ভবিষ্যতে এর ব্যবহারের প্লেস বাড়বে। | ৮) Rapid Pass দিয়ে ঢাকা মেট্রোরেল সহ নগর পরিবহন বাস ও উত্তরায় বিআরটিসি সাটল বাসে ব্যবহার করা যাচ্ছে। তবে ভবিষ্যতে এর ব্যবহারের প্লেস আরও বাড়বে। |